শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে আগে পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসারকে প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলে অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক ভোটারকে আগে পূরণ করা ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

ওই পোলিং অফিসারের নাম জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশে হলের কর্মকর্তা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন।

কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জিয়াউর রহমান চৌধুরীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ভোটারকে আগে পূরণ করা ব্যালট পেপার দেওয়ার ঘটনা ঘটে।

কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানিয়েছিলেন, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুটি কপি দেওয়া হয়েছিল। সেই ভোটার দুটি পেপারই পূরণ করে ফেলেন। পরে একটি ব্যালট বাক্স জমা দেন ও আরেকটি টেবিলে জমা দেন। এরপর আরেক ভোটার এলে আগে পূরণ করা ফেরত দেওয়া ওই ব্যালট পেপার তাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেটি পূরণ করা থাকায় ওই ভোটার সেটি ফেরত দেন।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে তখন বলেছিলেন, ‘অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আরকি।’ সূত্র: ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়