শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:২০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়

সরকারের অনুমোদন পেয়েছে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি রাজধানী ঢাকায় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে থাকছেন মো. আশরাফুল হাসান। 

গতকাল সোমবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের হাতে অনুমোদনের চিঠি তুলে দিয়েছে। সাময়িক অনুমোদনের আওতায় ২২টি শর্ত পূরণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টি স্থাপন ও পরিচালনার নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন এই অনুমোদনের ফলে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬-তে। যদিও এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো কার্যক্রম শুরু করেনি।

প্রস্তাবিত ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ পরিচালনার জন্য সরকার যে শর্তগুলো নির্ধারণ করেছে, তার মধ্যে অন্যতম হলো-

সাময়িক অনুমতির মেয়াদ সাত বছর।  
বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর বিধান ও শর্ত অনুসরণ করতে হবে।  
বিশ্ববিদ্যালয়ের জন্য কমপক্ষে ২৫ হাজার বর্গফুটের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে।  
ন্যূনতম তিনটি অনুষদ এবং ছয়টি বিভাগ চালু করতে হবে।  
বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা রাখতে হবে।  
শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই প্রতিষ্ঠানটি দেশের উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করবে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেছিল। পরিদর্শন শেষে প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয় পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন যাচাই-বাছাই করে দু’মাস পর নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়।

 

  • সর্বশেষ