শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং-প্রাইভেট পড়ানো বন্ধ যে কারণে 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এখন থেকে প্রাইভেট পড়াতে পারবেন না শিক্ষকরা। তারা নিতে পারবেন না কোচিং ক্লাসও। এ নিয়ে এক নির্দেশে জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। খবর: কালবেলা।

নির্দেশনায় বলা হয়, ক্লাস ছুটির পর বা বন্ধের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ কোচিং ক্লাস বা প্রাইভেট পড়ানোসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না।

স্কুলের কক্ষে কোনো শিক্ষক কোচিং ক্লাস নিলে বা প্রাইভেট পড়ালে ‘এর দায় তাকেই নিতে হবে’ বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মো. রাইহুল ইসলাম বলেন, ‘ক্লাস ছুটির পর বা বন্ধের দিনে শ্রেণিকক্ষে কোচিং ক্লাস বা প্রাইভেট পড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। কোনোভাবেই স্কুলের রুম প্রাইভেট পড়ানো বা কোচিং ক্লাস নেওয়ার কাজে ব্যবহার করা যাবে না। বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো শিক্ষক বা অন্য কেউ স্কুলের রুমে প্রাইভেট পড়ালে বা কোচিং ক্লাস নিলে বা অন্য কোনো কাজে ব্যবহার করলে তিনি এর জন্য দায়ী থাকবেন।’

এর আগে গতকাল সোমবার অধিদপ্তর থেকে ওই আদেশটি সব বিভাগীয় উপপরিচালক, পিটিআিই সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়ে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটির পর বা বন্ধের দিনে শ্রেণিকক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্যান্য কাজে ব্যবহার ‘অনভিপ্রেত’ মন্তব্য করে অধিদপ্তর থেকে পাঠানো ওই আদেশে বলা হয়েছে, ‘কোনোভাবেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় হলে দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।’

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে তা অবশ্যই মেনে চলার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার হয়েছেন। রোববার সকালে আদালতে তোলার সময় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলটি বন্ধ থাকলেও সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলেই বাচ্চাদের প্রাইভেট পড়ান। উ

 

  • সর্বশেষ