শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাই কমিটি’ ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) তিতুমীর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সরকারি এ কলেজটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরজমিনে পরিদর্শন করে কাজ শুরু করারও আল্টিমেটাম দেন এ সময়।

একই সঙ্গে কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে বলে জানান মোশাররফ হোসেন রাব্বী।

অপর বক্তা আবদুল হামিদ বলেন, গত ১৮ নভেম্বর আমাদের সঙ্গে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওই সময় তারা নিশ্চিত করেন যে, ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বসে আমাদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এবং কমিটি করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবেন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়