শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় সংঘর্ষ নিয়ন্ত্রণে, শিক্ষার্থীদের সমাবেশ চলছে

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে চলা পুলিশের প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে এমন আশ্বাসে পুলিশ পিছু হটে যায়। পরে আন্দোলনকারীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ শুরু করে।

[৩] এর আগে শুক্রবার দুপুর ২টায় খুলনার নিউ মার্কেট এলাকা থেকে পুলিশের বাঁধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। বিকাল ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে।

[৪] এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা যায়। পরে বিপুল সংখ্যক আন্দোলনকারী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে তারা জিরোপয়েন্টে অবস্থান নেয়। সেখানে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকাল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছে কিছু শিক্ষার্থী। তাদের দুই পাশ দিয়ে ঘিরে রয়েছে পুলিশ। 

[৫] পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে।

[৬] এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়