শিরোনাম
◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১২:৫৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ধারিত সময়ে হল ছাড়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ দিলেন ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থী সন্ধ্যার মধ্যে হল ছেড়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

বুধবার (১৭ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা আজ সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে আবাসিক হল ত্যাগ করেছে। এ বিষয়ে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধন্যবাদ জানায় এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে।

এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট সভাপতি ও ঢাবি ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবির বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে হল না ছাড়লে আমরা কোনো দায় নেব না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার পক্ষে ঘটনাস্থলে যাওয়া সম্ভব না।

  • সর্বশেষ