শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:৩৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্য পরিষদ গঠন

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতি নিয়ে নয় সদস্যবিশিষ্ট ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। এতে মো. আব্দুল কাদের (কাজী মনির) সভাপতি এবং জামাল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। 

[৩] বুধবার বিষয়টি জানান নবগঠিত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন। 

[৪] নবগঠিত ঐক্য পরিষদের সভাপতি কাজী মনির বর্তমানে জবি কর্মকর্তা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন কর্মচারী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

[৫] কমিটির অন্যরা হলেন, জবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ও কার্যকরী সদস্য মোহাম্মদ মোক্তার হোসেন, জবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সোহানুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তফা বিন আজিজ, জবি সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং সহ-সভাপতি মো. বাবুল মিয়া। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়