শিরোনাম
◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী ◈ গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার ◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় মাঠে মাঠে দুলছে গমের শিষ, ভালো ফলন ও দামের আশায় চাষিরা

বাবুল আক্তার, চৌগাছা: [২] যশোরের চৌগাছায় এবার বোরো আবাদের পরিবর্তে গম চাষে ঝুঁকেছেন চাষিরা। চাষিরা বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে গম আমদানি কমে যাবার আশংকায় তারা গম চাষে উদ্বুদ্ধ হয়েছেন।

[৩] তারা বলছেন, গম আবাদে সেচ খরচ কম। আবহাওয়া অনুকুলে থাকার কারণে এবার ব্যাপক ফলনও দেখা যাচ্ছে। তাছাড়া এবার গমের দামও ভালো পাবার আশা করছেন তারা।

[৪] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গম চাষের টার্গেট ছিল ১৮০ হেক্টর জমি। কিন্ত অর্জন হয়েছে ৩২০ হেক্টর। যা গত বছরের তুলনায় ১’শ ১০ হেক্টর বেশি।

[৫] সরেজমিনে দেখা গেছে বিস্তীর্ণ মাঠ, যতদূর চোখ যায় দুলছে গমের শিষ। এরপর চারপাশে চোখ ঘোরালেও একই চিত্র চোখে পড়বে। প্রতি বছর এই জমিগুলোতে বোরোর আবাদ করা হলেও এ বছর চাষিরা চাষ করছেন গম। তারা বলছেন গমের আবাদে খরচ কম। খুব বেশি সেচের প্রয়োজন পড়েনা। গমের পরে পাট, পাটের পরে তারা আমন আবাদ করবেন। এতে গম আবাদ করলে লাভের পরিমাণটা বেশি। তাই এবার অনেক চাষিই গমের আবাদের দিকে ঝুঁকেছেন।

[৬] চাষিরা বলছে, এবছর আবহাওয়াও অনুকূলে। সবকিছু ঠিকঠাক থাকলে বিঘায় ১৫ থেকে ২০ মণ গম ঘরে তুলবেন তারা। তাদের আশা সঠিকভাবে গমের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবেন সরকার ।
 
[৭] উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের চাষী আবু সিদ্দিক বলেন, ‘ কয়েক বছর আগেও আমাদের মাঠে প্রচুর গম চাষ হতো। মাঝে কিছুদিন গমের আবাদ কমে যায়। গত বছর যারা ধানের পরিবর্তে গম চাষ করেছিল তারা বেশি লাভবান হয়েছিল। যে কারনে এ বছর মাঠে ধানের চেয়ে গম ও ভ‚ট্রার আবাদ বেশি’। একই এলাকার শিক্ষিত চাষি রাজু হোসেন বলেন, ইউক্রেন যুদ্ধের কারনে গমের আমদানি কমে গেছে। যে কারনে গমের দামও বেড়েছে। এজন্য এবছর ধানের পরিবর্তে গম চাষ করেছি।

[৮] চাষী লাভলুর রহমান জানান, ‘ধানের পরিবর্তে এক একর জমিতে গম চাষ করেছি। ২৫ হাজার টাকার মতো খরচ হচ্ছে। তিনবার সার এবং তিনবার সেচ দিতে হয়েছে। শীষ বের হয়েছে। যদি আবহাওয়া ঠিক থাকে আশা করছি ৫৫ থেকে ৬০ মণ গম উৎপাদন হবে’।
 
[৯] উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, এবার গমের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে গম পাঁকা শুরু হয়েছে। আর এক দু সপ্তাহের মধ্যে গম কাটা শুরু হবে। গমের ব্লাস্ট একেবারে নেই বললে চলে। তিনি বলেন, উপজেলার আবহাওয়া গম চাষের জন্য উপযোগী। আগামীতে গম চাষ আরো বাড়বে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়