শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেপুটি গভর্নর হচ্ছেন খুরশীদ আলম ও হাবিবুর রহমান

বিশ্বজিৎ দত্ত: [২]বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। দুই শূন্য পদের বিপরীতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে।

[৩] খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এখন দু’জনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।

[৪] ২ ফেব্রুয়ারি একেএম সাজেদুর রহমান খান এবং ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দু’টি পদ খালি হয়। আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।সম্পাদনা: সমর চক্রবর্তী

বিডি/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়