শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবৃদ্ধিতে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে ইরান: আইএমএফ

রাশিদ রিয়াজ : ইরানের অর্থনীতি ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২৩ সালে বিশ্বের অনেক বড় অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

আইএমএফ-এর তথ্যমতে, ২০২৩ সালে ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, সৌদি আরব এবং আরও কয়েকটি দেশ সহ বিশ্বের প্রায় সব বড় অর্থনীতির দেশের চেয়ে বেশি ছিল।

২০২৩ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালের জিডিপি প্রবৃদ্ধির চেয়ে প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃদ্ধি এমন এক সময়ে ঘটেছে যখন বৈশ্বিক প্রবৃদ্ধি কমেছে ৩ দশমিক ১ শতাংশে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়