শিরোনাম
◈ ভারতের রাজনীতিতে ককরোচ (তেলা‌পোকা) জনতা পার্টি' কেন আলোচনায়? ◈ সা‌কিব আল হাসান সরাসরি সাইনিংয়ে জাফনা কিং‌সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লি‌গে খেলতে পারেন  ◈ ঈদের আগে স্বর্ণের দাম কমাল বাজুস ◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে স্বর্ণের দাম কমাল বাজুস

ঈদুল আজহার আগে দেশের স্বর্ণবাজারে নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়।

শনিবার (২৩ মে) বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে এ সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২১ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এ ধরনের ঘন ঘন সমন্বয় করা হচ্ছে।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার বেড়েছে এবং ৩২ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

অন্যদিকে রুপার দাম চলতি বছর এখন পর্যন্ত ৩৯ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়