শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘উন্নয়ন সমন্বয়’র সেমিনারে বক্তারা

বিড়ি-সিগারেটসহ তামাকজাত সকল পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব

মোস্তাফিজুর রহমান: বুধবার (২৫ মে) বিশ্ব সাহিত্য কেন্দ্রে গবেষণা প্রতিষ্ঠান - উন্নয়ন সমন্বয় আয়োজিত সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

সেমিনারে শাহিনুল আলমের ( হেড অব প্রোগ্রাম) সঞ্চালনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি অংশ নেন।

এসময় আতিউর রহমান বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার হ্রাসের পাশাপাশি বাড়তি রাজস্ব আদায়ের লক্ষে বিড়ি-সিগারেটসহ সকল প্রকার তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে কর আরোপ দরকার বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এতে ১৪ লাখ ধূমপায়ী ধূমপান ছেঁড়ে দেওয়ার পাশাপাশি ১০ লাখ তরুণ নতুন ধূমপায়ী হওয়া থেকে বিরত থাকবে ও ১০ লাখ দীর্ঘমেয়াদী ধূমপায়ীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হবে।

এছাড়াও সরকার  এ খাত থেকে  ৪২ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারে যা কিনা গত অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ বেশি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উক্ত সেমিনারে সংস্থাটি ভোক্তা পর্যায়ে সকল প্রকার সিগারেটের  ওপর নির্দিষ্ট ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছে। আর তা বাস্তবায়িত হলে  ১০ শলাকার ১ প্যাকেট নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে বেড়ে ৫৫, মধ্যম স্তরের ৬৫ টাকা থেকে বেড়ে ৭০ ও  উচ্চ স্তরে ১১১ টাকা থেকে বেড়ে ১২০ এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য হবে  ১৪২ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা ।

এছাড়াও ২৫ শলাকার ১ প্যাকেট ফিল্টারবিহীন বিড়ির মূল্য ২০ টাকা থেকে বেড়ে ২৫, ২০ শলাকার ১ প্যাকেট ফিল্টারযুক্ত বিড়ির মূল্য ১৯ টাকা থেকে বেড়ে ২০ টাকা হবে। তবে উভয়ক্ষেত্রে বিক্রয়মূল্যের ওপর ৪৫ শতাংশ নির্দিষ্ট হারে সম্পূরক কর থাকবে।

এছাড়াও ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য,  জর্দা ও গুলের প্রতি ১০ গ্রামের দাম যথাক্রমে ৪০ থেকে বেড়ে ৪৫ টাকা ও ২০ থেকে বেড়ে ২৫ টাকা হবে।

সেমিনারে উপস্থিত অন্যান্য অথিতিদের মধ্যে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস পরিবার থেকে ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি তামাক চাষকে নিরুৎসাহিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, সংসদ সদস্য লুৎফুন্নেসা খান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হেলাল আহমেদ, বিশিষ্ট পরিবেশবাদী স্থপতি ইকবাল হাবিব, ড. সৈয়দ আব্দুল হামিদ, সৈয়দ ইউসুফ সাদাত, সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ আব্দুর গাফফার সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জাফর খান

এমআর/জেকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়