শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফলের বাজারে আগুন, কিনতে পারছে না সাধারণ ক্রেতারা 

ফল

শহীদুল ইসলাম: সারাদিন উপবাসের পর ফল ছাড়া ইফতার চলে না, তাই রমজানে ইফতারে শরবতের সাথে একটু ফল সবাই চায়। আমাদের দেশে ইফতারে যেসব ফলের চাহিদা বেশি থাকে তার মধ্যে বেশিরভাগই আমদানি করতে হয়। সরকার বিদেশি ফলকে ‘বিলাসপণ্য’ দেখিয়ে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপ করায় সব ফলের দাম বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফলে অনেক সাধারণ মানুষ ফলের দোকানে গিয়েও কিনতে পারছেন না। 

রোজার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ ফলের দোকানে গতবছরের তুলনায় দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ শতাংশ  বেশি। ফলে কেউ কেউ দরদাম করছেন আর কেউ কেউ দাম শুনে সাধ্যর বাহিরে হওয়ায় কিছু না বলে চলে যাচ্ছেন। 

শনিবার রাজধানীর কয়েক স্থানে কমলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়,  আপেল বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়, মাল্টা বিক্রি হচ্ছে ২২০ টাকায়, আঙ্গুর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায় এবং আনার বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে। পেঁপে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, পেয়ারা ৭০ থেকে ৮০ টাকা, কুল ৮০-১০০ টাকা, সফেদা-আতাফল ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আয়েশা আক্তার নামে এক ক্রেতা বলেন, বাড়িতে মেহমান আসবে তাই কিছু ফল কিনলাম। এবার ফলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, তাই ২ কেজি মাল্টা আর ৩ কেজি আপেল কিনেছি। 

এক ফল বিক্রেতা বলেন, আজ সকাল থেকে মাত্র ২ হাজার টাকার ফল বিক্রি করেছি। দাম বেশি তাই ক্রেতা নেই, বিক্রিও নেই। 

দাম বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ইফতারো ফল আমদানি করতে হয়। বিদেশি ফলকে ‘বিলাসপণ্য’ দেখিয়ে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপ করায় সব ফলের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। বাড়তি দামের প্রভাব বিক্রিতে পড়েছে। এছাড়া এলসি জটিলতায় এবার ফল আমদানি কম হয়েছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়