শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৬:০৩ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ দিনে ১৬৭ কো‌টি ডলার দেশে পাঠালেন প্রবাসীরা

ডলার

সঞ্চয় বিশ্বাস: বছরের শুরুতে দেশে চলমান তীব্র ডলার সংকটের সময় প্রবাস আয়ে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৭ কো‌টি (১ দশমিক ৬৭ বিলিয়ন) মার্কিন ডলার। বাংলানিউজ, নিউজ২৪

দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৭০ কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এই ডলারের মধ্যে প্রবাসীরা সবচেয়ে বেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছে, যা ১৪০ কোটি ৫২ লাখ ডলার।

অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে তিন কোটি ৮৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ডলার।

রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুর দিকে কমলেও গত বছরের অক্টোবর থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। যা জানুয়ারি মাসের এ পর্যন্ত অব্যাহত রয়েছে। গত ডিসেম্বর মাসে দেশে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এসবি২/এএ

  • সর্বশেষ