শিরোনাম
◈ নারী এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তান দলে ধাক্কা ◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন

মহসীন কবির: ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ৩৪৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।  

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ হবে এতে খরচ হবে ৩৪৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৬ দশমিক ৯৮ টাকা। আগে এ তেলের দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। তবে কোন দেশ বা কোম্পানির কাছ থেকে কেনা হবে, সেই তথ্য দেওয়া হয়নি। যমুনা টিভি ও বাংলানিউজ

  • সর্বশেষ