শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০১:১৭ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর রিটার্ন জমা দেওয়ার বাড়ছে সময়

মাজহারুল ইসলাম : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সদস্য বুধবার গণমাধ্যমকে বলেন, বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে রিটার্ন। 

আয়কর রিটার্ন দাখিলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। মাত্র ৩১ শতাংশ করদাতা রিটার্ন জমা দেন। পাশ্ববর্তী দেশ ভারতে এই হার ৭১ ও শ্রীলঙ্কায় ৮৮ শতাংশ, আর নেপালে ৭২ শতাংশ।  

বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক কর-ব্যবস্থাপনায় দুর্বলতা থাকায় বাংলাদেশে এমন চিত্র। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজস্ব খাতের প্রয়োজনীয় সংস্কার, অনিয়ম রোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 

নীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব একই বিভাগের ওপর ন্যাস্ত। এখানে বড় ধরনের সংস্কার পরিচালনার সুযোগ রয়েছে। এছাড়া উন্নত দেশের মতো স্বনির্ধারিত কর পদ্ধতি ও বছরজুড়ে অনলাইনে কর দেয়ার সুযোগ তৈরি করতে হবে। 

সার্বিকভাবে গোটা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি গণহারে কর রেয়াত দেয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। 

জানা যায়, দেশে বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা প্রায় ৭৪ লাখ। অথচ ২০২০-২১ অর্থবছরে রিটার্ন জমা পড়েছে প্রায় ২৪ লাখ। রিটার্ন জমার হার মাত্র ৩১ শতাংশ। 

এএঈচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়