শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৮ হাজার ৭২৩ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৫.৭%

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ  ডলার।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৪ আগস্ট) ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।

Advertisement

 সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.৮ শতাংশ।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সংঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বাড়ছে।

 

  • সর্বশেষ