শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৯:৩১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন মার্কেটপ্লেসে রপ্তানিকারকদের পণ্য বিক্রির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক 

মনজুর এ আজিজ : বাংলাদেশের রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করে আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সীমান্তপারের ই-কমার্স বাণিজ্য আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ব্যবসা-থেকে-ভোক্তা (বি-টু-সি) ভিত্তিক রপ্তানি কার্যক্রম সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশের রপ্তানিকারকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, রফতানিকারকরা প্রতি চালানে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার মূল্যের ক্ষুদ্র পণ্য সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট) শর্তে রফতানি করতে পারবেন। এছাড়া, এক হাজার মার্কিন ডলার পর্যন্ত চালানের ক্ষেত্রে ইএক্সপি (ঊঢচ) ফর্ম দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে, এ ধরনের চালানের সম্পূর্ণ মূল্য ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আগাম গ্রহণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এখন থেকে শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার নামে ইস্যু করা যাবে। পাশাপাশি পণ্য ফেরত বা গুণগত মান নিয়ে আপত্তির ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের অর্থ ফেরতের সুযোগও রাখা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, রেজিস্ট্রেশন, সদস্যপদ ও অন্যান্য সেবামূলক ফি পরিশোধের উদ্দেশে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়