শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাজেট ২০২৬-২৭: সিগারেট, মধু ও কাজুবাদামসহ নানা পণ্যে কর-শুল্ক বাড়ানোর প্রস্তাব

মনিরুল ইসলাম: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, তামাকজাত পণ্য, বিদেশি কাজুবাদাম, আমদানিকৃত মধুসহ বিভিন্ন পণ্যের ওপর কর ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫৫তম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— **‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’।**

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের মূল্য বাড়তে পারে, তার মধ্যে রয়েছে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ, ভেপ, দেশে উৎপাদিত বিলাতি মদ এবং ১২০০ থেকে ১৬০০ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত গাড়ি।

এছাড়া আমদানিকৃত ওয়াশিং মেশিন, কপার টিউব, কোল্ড রোলড ও কোটেড কয়েল-শিট, ১ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার এবং ১২০০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ডিসি মোটরের ওপরও কর ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

কর-শুল্ক বৃদ্ধির তালিকায় আরও রয়েছে আমদানিকৃত মধু, কফি, কাজুবাদাম, খেলনা, টাইলস, টয়লেট ও বেসিন, শার্টিং, প্যান্টিং ও স্যুটিং ফ্যাব্রিক, মাইক্রোওয়েভ ওভেন, পাথরের চিপস, বিভিন্ন ধরনের লাইটার ও লাইটারের যন্ত্রাংশ এবং এমএস (মাইল্ড স্টিল) পণ্য।

সরকারের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে একদিকে রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে দেশীয় শিল্প ও উৎপাদনকে উৎসাহিত করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়