শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ১১ জুন বাজেট উপস্থাপন, ৩০ জুনের মধ্যে পাস: চিফ হুইপ

আগামী ১১ জুন সংসদে বাজেট পেশ হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সকাল বিকাল সংসদ অধিবেশন হতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম গেজেট হতে হবে রাত ১২টার আগে।   

নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু এ সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি নরমাল অবস্থা আছে। চুরি-দুর্নীতি বন্ধ করা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমলাতন্ত্রের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সবসময়। সবাই আটকে পড়ে আমলাতন্ত্রে। মানুষ যেন নির্বিঘ্নে সব কাজ করতে পারে সে চেষ্টা চলছে।

চিফ হুইপ জানান, সংসদীয় দলের সভায় মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি এবং ১২০ দিনে কী কী কাজ করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, যে শিক্ষা কাজ শেখাবে এবং সত্যিকার অর্থেই শিক্ষিত করবে, এমন কারিকুলাম চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতের মিড-ডে মিল চালু করারও নির্দেশনা দেন।

হাম ও ডেঙ্গু নিয়ে আলোচনা হয়েছে এ সভায়। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যক্রম গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। ১ হাজার শয্যার হাসপাতাল নিয়ে চীনের সঙ্গে পাঁচটি চুক্তি হয়েছে। এর মধ্যে কমপক্ষে একটি হাসপাতাল হবে শুধু নারী ও শিশুদের জন্য।

Advertisement

নুরুল ইসলাম মনি জানান, গণমানুষের কল্যাণ ও মঙ্গল এ সরকারের মূল লক্ষ্য। সাবলম্বী করতে যে কাজ করা প্রয়োজন, তা করা হচ্ছে। ১ লাখ কোটি টাকা ভর্তুকি দিতে হবে তেল আমদানির জন্য। 

জাতিসংঘের অধিবেশনে সভাপতি হয়েছে বাংলাদেশ। এটি দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক সাফল্য প্রমাণ করে বলেও জানান চিফ হুইপ। তিনি জানান, দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ চলছে। রামিসা হত্যার মামলার রায় আগামীকাল (৭ জুন) হবে।
 
দেশে চাঁদাবাজ-মাদকের কোনো জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, যে বা যারা এমন কার্যক্রমে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, খুব শিগগিরই সেটি দেখতে পাবেন। দলের হলেও কোনো মাফ হবে না। প্রধানমন্ত্রীও এতে সায় দিয়েছেন। সব ধরনের ক্রাইম; বিশেষ করে জুয়া বন্ধে কার্যক্রম নেয়া হচ্ছে। নির্বাচনি এলাকায় সরকারপ্রণীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সেদিকে দৃষ্টি রাখতে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

নুরুল ইসলাম মনি জানান, সংবিধান সংশোধনে একটি কমিটি করার চেষ্টা করছি। যুগোপযোগী করতে এবং মানুষের চাহিদা পূরণে সংবিধান সংশোধন করা হয়। সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই, সে কারণেই বিরোধী দল কমিটিতে নাম দেবে বলে বিশ্বাস। 

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রী নানা কারণে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দীপেন দেওয়ান। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ