শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

জোরপূর্বক শ্রম ইস্যু: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে ১০-১২.৫% শুল্ক চায় যুক্তরাষ্ট্র

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিশ্বের ৬০টি অর্থনীতির পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ জুন) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) জানায়, এসব দেশ ও অর্থনীতির পদক্ষেপকে তারা ‘অযৌক্তিক’ এবং মার্কিন বাণিজ্যের জন্য প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করছে।

তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদাররা। ইউএসটিআরের তথ্য অনুযায়ী, এসব অর্থনীতি মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ শতাংশেরও বেশি অংশ আসে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় পরিচালিত তদন্তে দেখা গেছে, অনেক দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি বন্ধে কার্যকর নিষেধাজ্ঞা ও নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। এর ভিত্তিতেই অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, জোরপূর্বক শ্রম ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো কম খরচে পণ্য উৎপাদনের মাধ্যমে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা পায়, যা মার্কিন শ্রমিক ও ব্যবসার জন্য ক্ষতিকর।

প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে তৈরি পোশাক, কৃষিপণ্য, সামুদ্রিক খাদ্য ও বিভিন্ন শিল্পপণ্যের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ প্রস্তাব চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পরামর্শ ও শুনানির প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য সংস্থাটি আরও জানিয়েছে, তদন্তাধীন বাকি ৪৫টি দেশের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

  • সর্বশেষ