শিরোনাম
◈ আওয়ামীলীগ সেদিনই ব্যাক করেছে, দেখো নাই? যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ আলম ◈ ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড, ফিরছে কঠোর নিয়ম ◈ মোদিকে প্রশ্ন করে ভাইরাল হওয়া সেই সাংবাদিক সম্পর্কে যা জানা গেল (ভিডিও) ◈ রংপুরে গরুর থাকছে আবাসিক হোটেলে, মিলছে নিরাপদ আশ্রয়, গরুপ্রতি ৫০ টাকা নেওয়া হয় ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: আনসার-ভিডিপি সমাবেশে তারেক রহমান ◈ ভারতে যেভাবে কামাল মাওলা মসজিদ হয়ে গেল মন্দির: আল জাজিরা অনুসন্ধান ◈ ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র? ◈ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ ◈ হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ◈ সরকারি চাকরিজীবীদের বেতন কত, কোন গ্রেডে কী কী ভাতা ও সুবিধা

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’তে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে কার্ড থেকে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট (পিএসডি)-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, সাময়িক পদক্ষেপ হিসেবে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন সম্পন্ন করতে হবে। ওই টোকেন লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি এমএফএস হিসাবের সঙ্গে সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে।

এছাড়া আগামী ১ আগস্ট থেকে কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে এমএফএস হিসাবটি সংশ্লিষ্ট ব্যক্তির নামে নিবন্ধিত কি না, তা নিশ্চিত হওয়ার পর সরাসরি হিসাব সংযুক্ত করে লেনদেন করা যাবে। সে ক্ষেত্রে টোকেন লেনদেনের বাধ্যবাধকতা থাকবে না।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে মার্চেন্ট পেমেন্ট হিসেবে নয়, বরং ফান্ড ট্রান্সফার হিসেবে বিবেচনা ও চিহ্নিত করতে হবে। পাশাপাশি লেনদেনের সময় বেনিফিশিয়ারি হিসাব বা ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান থাকতে হবে।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করা না গেলে, ১ আগস্ট থেকে কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ করার সুবিধা বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এমএফএস ব্যক্তিগত হিসাবের মাধ্যমে অন্যান্য লেনদেনের ক্ষেত্রে এর আগে জারি করা ২৭ মার্চ ২০২৫ তারিখের পিএসডি সার্কুলার নং-০২/২০২৫ বহাল থাকবে।

নতুন নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়