শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ডিজাইনের ৫ টাকার নোট আনলো বাংলাদেশ ব্যাংক, কী আছে ডিজাইনে

নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে এসেছে আজ (মঙ্গলবার)। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও পর্যায়ক্রমে নতুন নোট সরবরাহ করা হবে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের আওতায় নতুন এই নোটটি বাজারে আনা হচ্ছে। নোটে যুক্ত করা হয়েছে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য ও নতুন নকশা।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সাক্ষর সংবলিত নতুন ৫ টাকার নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। হালকা গোলাপি রঙের আধিক্য থাকা এই নোটের সম্মুখভাগে স্থান পেয়েছে ঢাকার ঐতিহাসিক ‘তারা মসজিদ’র ছবি। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে।

নোটের পেছনভাগে মুদ্রিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ‘গ্রাফিতি-২০২৪’ এর ছবি, যা নতুন প্রজন্মের আন্দোলন ও গণআকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

Advertisement

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নোটটিতে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’। পাশাপাশি রয়েছে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। এছাড়া নোটের বাম পাশে কাগজের ভেতরে প্রবিষ্ট দুই মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই দৃশ্যমান হবে।

সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

সাধারণ প্রচলিত নোটের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ অবিনিময়যোগ্য নমুনা নোটও ছাপানো হয়েছে। আগ্রহীরা রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে এই বিশেষ নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালুর পরও বর্তমানে বাজারে প্রচলিত অন্যান্য কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও সচল থাকবে।

 

  • সর্বশেষ