শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছরে ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে আরও ১০ কোটি ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (জুলাই থেকে ১৮ মে পর্যন্ত) মোট কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৮ কোটি ডলার।

২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল।

Advertisement

তবে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে ডলারের সরবরাহ বাড়ায় চলতি অর্থবছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক আবার ডলার কেনা শুরু করে। রেমিটেন্সের বিপরীতে সুবিধাভোগীদের টাকা যোগান দেওয়া ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজার থেকে ডলার তুলে নেয় বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তোলাও কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার আরেকটি কারণ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৪ মে পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

তবে আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে। যা গত বছর ছিল ২০ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার।

অবশ্য বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, ডলারের দর আরও কমতে দিলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারত। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ