শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম পে-স্কেল বাস্তবায়নে সরকারের ধাপভিত্তিক পরিকল্পনা, যেভাবে কার্যকর হবে

আগামী মাসের ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বসতে যাচ্ছে সরকার। এরপরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংসদ সচিবালয় সূত্রের তথ্য, ইতোমধ্যেই ৭ জুন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। 

এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার সময়ই পে-স্কেলের বিষয়টি তুলে ধরবেন অর্থমন্ত্রী বলে জানিয়েছে সূত্রটি। 

এরপর পে-স্কেল বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। কীভাবে হবে বাস্তবায়ন সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

যেভাবে কার্যকর হবে নতুন বেতন কাঠামো

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একসঙ্গে বড় অঙ্কের অর্থ ছাড়ের চাপ সামাল দিতে নতুন বেতন স্কেল একযোগে কার্যকর না করে কয়েকটি ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

বাজেট বরাদ্দ: নতুন বেতন স্কেলের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে।

ধাপে ধাপে বাস্তবায়ন: শুরুতে মূল বেতন আংশিক বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা সমন্বয় করে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারী: এই নতুন পে-কমিশনের সুপারিশের আওতায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ অবসরভোগী বা পেনশনার আর্থিক সুরক্ষা পাবেন।

 

 

  • সর্বশেষ