শিরোনাম
◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো?

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

বিশ্বের অন্যতম শীর্ষ প্রভাবশালী সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এর ১০০ জন প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান করে নিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। বিশ্বজুড়ে জনকল্যাণ ও সহযোগিতার প্রথাগত ধারণা বদলে দিয়ে নতুন ধারার নেতৃত্ব প্রদানের জন্য তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিগত বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈদেশিক সাহায্যের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় যখন বৈশ্বিক উন্নয়ন কার্যক্রম থমকে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন আসিফ সালেহর নেতৃত্বে ব্র্যাক এক নতুন ‘হাইব্রিড মডেল’ সামনে আনে। এশিয়া ও আফ্রিকার ১৪৫ মিলিয়ন মানুষের কাছে ব্র্যাকের শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার কৌশলগত নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আসিফ সালেহর মতে, উন্নয়ন কোনো একক 'দান' নয়, বরং এটি একটি অংশীদারত্ব যেখানে উপকারভোগীরা সরাসরি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন।

আসিফ সালেহ তার কাজের ধরনে গ্লোবাল-নর্থ বা পশ্চিমা উন্নয়ন ধারা থেকে আলাদা হয়ে স্থানীয় অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি জানান, ব্র্যাক কেবল সমস্যা সমাধান করে না, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশে তাদের প্রকৃত প্রয়োজনটি আগে অনুধাবন করার চেষ্টা করে। দক্ষিণ গোলার্ধের বা গ্লোবাল-সাউথের এই দেশজ অভিজ্ঞতা ও শিক্ষাগুলো এখন বিশ্বজুড়ে নতুন গুরুত্ব পাচ্ছে।

১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শরণার্থীদের সহায়তার লক্ষ্য নিয়ে 'বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি' বা ব্র্যাক যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে শুরু হওয়া সেই প্রতিষ্ঠানটি আজ বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত। আসিফ সালেহর নেতৃত্বে সেই কার্যক্রম এখন আরও বিস্তৃত পরিসরে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণের মাধ্যমে মানুষের জীবনমান বদলে দিচ্ছে।

টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি কেবল আসিফ সালেহর নয়, বরং বাংলাদেশের উন্নয়ন মডেলের এক বিশ্বজনীন জয় হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ