শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিট মুনাফা না হলেও ব্যাংকাররা পাবেন উৎসাহ বোনাস

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বোনাস দেয়ার প্রচলিত যে নিয়ম তা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নিট মুনাফা না হলে এবং পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দিতে পারবে। কর্মীদের মধ্যে কাজে উৎসাহ জোগাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা হলেই ব্যাংকগুলো কর্মীদের বোনাস দিতে পারবে। এমনকি মূলধনঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেয়া যাবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত আছে, সেটি হলো ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকের বিলম্বে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সুবিধার প্রয়োজন নেই, তারাও এ সুবিধার আওতায় আসবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদান করতে পারবে।

এর আগে, ২০২৫ সালের জারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের কোনো ধরনের উৎসাহ বোনাস দিতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকে মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেয়া হয়। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ