শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প 

মনজুর এ আজিজ: দেশের তৈরি পোশাক খাত ক্রমেই চাপে পড়ছে। গত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে আর্থিক ঝুঁকির মুখে রয়েছে বহু কারখানা। এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। রোববার (২৬ এপ্রিল) বিকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। সভায় বিজিএমই’র একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের শীর্ষ রফতানি আয়কারী খাত হিসেবে তৈরি পোশাক শিল্প বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। ক্রমাগত উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি এই দুটি কাঠামোগত সমস্যাকে খাতটির স্থবিরতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি।

বিজিএমইএ জানায়, নীতি স্থিতিশীলতার অভাব, প্রাতিষ্ঠানিক জটিলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা শিল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এর সঙ্গে অর্থায়ন ব্যয় ও লজিস্টিক খরচ বৃদ্ধির চাপ যুক্ত হয়ে খাতটির প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে, যা সামগ্রিক রফতানি বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ খাত সংশ্লিষ্ট শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা আসন্ন বাজেটে শিল্পের চলমান সংকট উত্তরণে কার্যকর নীতি সহায়তা ও প্রণোদনার দাবি জানান।

  • সর্বশেষ