শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গত ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস ওয়েলসহ বিভিন্ন জ্বালানি বোঝাই ২৫টি জাহাজ নোঙর করেছে। চট্টগ্রামের পথে রয়েছে আরও দু’টি জাহাজ। নোঙর করা ২৫টি জাহাজের মধ্যে ২৩টি এরই মধ্যে পণ্য খালাস করে চলে গেছে। একটি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে। আরেকটি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে। 

চট্টগ্রাম বন্দরের ‘ভেসেল অ্যারাইভাল লগ’ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হ্ওয়ার পর থেকে ২২ মার্চ পর্যন্ত ২৩ দিনে চট্টগ্রাম বন্দর থেকে মোট ২৫টি জাহাজের পণ্য  খালাস করা হয়েছে। বর্তমানে পথে রয়েছে আরও দুইটি জাহাজ ‘বেওয়েক বর্নহোল্ম’ ও ‘মর্নিং জেইন’। এগুলোর বন্দরে পৌঁছনোর সম্ভাব্য তারিখ ২৫ মার্চ। 

এই সময়ে পণ্য  খালাস হচ্ছে ‘এলপিজি শেভান’ জাহাজ থেকে। ওমান থেকে এলপিজি এনেছে এটি। নোঙর করলেও এখনও খালাস শুরু করেনি অন্য জাহাজ ‘এবি অলিভিয়া’। এটি থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে এসে বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে। 

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রাফায়েত হামীম আজ রোববার সমকালকে জানান, হরমুজ প্রণালিতে বাধা পাওয়ায় বুকিং থাকার পরও মধ্যরপ্রাচ্য থেকে আসতে পারছে না এলএনজি বোঝাই আরও চারটি জাহাজ। ক্রুড অয়েলও আসতে পারছে না চাহিদা অনুযায়ী।

এদিকে হরমুজ প্রণালিতে আটকা পড়ায় বুকিং থাকা আরও দু’টি জাহাজে এলএনজি আনার প্রস্তুতি সম্পন্ন করার পরও আসতে পারছে না। এর মধ্যের ‘লিব্রেথা’ নামের একটি জাহাজ এলএনজি লোড করার পরও আসতে পারছে না চট্টগ্রামে। ‘ওয়াদি আল সেইল’ নামের আরেকটি জাহাজ এলএনজি লোড করার জন্য হরমুজ প্রণালি পেরিয়ে যেতে পারছে না টার্মিনালে।

এলএনজির স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের সিনিয়র ডিজিএম নুরুল আলম বলেন, ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজের পণ্য খালাস হয়েছে। এরপরে  ‘লুসাইল’ ও  ‘আল গালায়েল’ নামে আরও দুটি জাহাজ বন্দরে এসেছে। সব মিলিয়ে যুদ্ধ শুরুর পর ৫টি জাহাজ এসেছে এখন পর্যন্ত। প্রায় ৩ লাখ টন এলএনজি ছিল এগুলোতে। তবে চলতি মাসে বুকিং থাকার পরও কম আসবে চার জাহাজ এলএনজি।’

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানায়, সরবরাহ–সংকটের আশঙ্কায় গ্যাসের দৈনিক সরবরাহ প্রায় ২০ কোটি ঘনফুট কমানো হয়েছে। আবার দুটি জাহাজ আসাতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গত সপ্তাহে খোলাবাজার থেকেও বেশি দামে দুটি এলএনজি কার্গো কেনা হয়েছে। এর মধ্যে গানভর কোম্পানি প্রতি ইউনিট ২৮ ডলার দরে একটি কার্গো সরবরাহ করে। সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রতি ইউনিট এলএনজি সাড়ে ২৪ ডলার দরে সরবরাহ করে। অথচ যুদ্ধ শুরুর আগে একই এলএনজি প্রতি ইউনিট মাত্র ১০ ডলারে কেনা হয়েছিল।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ লাখ ৩৭ হাজার টন এলএনজি আমদানির শুল্কায়ন হয়েছে দেশে। এর মধ্যে বেশিরভাগই এসেছে কাতার থেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়