শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৮ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১৪ টাকা, পেট্রোলের দাম ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। যা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

  • সর্বশেষ