শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে, দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা

চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানি, একই সঙ্গে কমেছে দাম। প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা, এতে সন্তুষ্ট পাইকারি ব্যবসায়ীরা।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয় বন্দরে পেঁয়াজের বিক্রি। বন্দরে মূলত নাসিক ও ইন্দ্রজাতের পেঁয়াজি বেশি আমদানি হয়ে থাকে। প্রতি কেজি ইন্দ্র নাসিক পেঁয়াজ বিক্রি হয় ৬৫ টাকা যা গত দুইদিন আগেও বিক্রি হয় ৯০ টাকা কেজি দরে।

হিলির পেঁয়াজ আমদানি কারক নাফিস ইকবাল সাদ বলেন, হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর গুলো দিয়ে প্রতিদিনই পেঁয়াজের আমদানি বাড়ছে। তাছাড়া দেশীয় মুড়িকাটা ও পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে আমদানিকৃত পেঁয়াজের দামে। এভাবে আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

হিলি বন্দরের পেঁয়াজের পাইকার সেলিম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে গুণগত মান অনেক ভালো। গত দুইদিন আগেও বন্দর থেকে পেঁয়াজ কিনেছি ৯০ টাকা, সে পেঁয়াজ আজকে কিনলাম ৬৫ টাকা কেজি দরে। দাম কমার কারণে আজকে দুই ট্রাক পেঁয়াজ  কিনেছি। এইসব পেঁয়াজ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট গৌরীপুরসহ বিভিন্ন প্রান্তে।

Advertisement

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসের (৭ই ডিসেম্বর) থেকে পেঁয়াজের আমদানি শুরু হয় আজকে রোববার (১৪ই ডিসেম্বর) পর্যন্ত। এ বন্দর দিয়ে ভারতীয় ৩৩ ট্রাকে ৯৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচা পণ্য শুল্কায়ন ও কাস্টমসের যাবতীয় কার্যক্রম শেষে পণ্যটি ছাড় করনে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগ নিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকার পেঁয়াজ আমদানির জন্য অনলাইনের মাধ্যমে ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু করেন। প্রথম দিকে সারা বাংলাদেশে ৫০ জন আমদানিকারককে ৩০ মেট্রিক টন করে আইপি দেন। বর্তমানে  ৫০ জন থেকে  বৃদ্ধি করে ২০০ জন আমদানিকারক আইপি পাচ্ছেন। এতে করে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাচ্ছে। 

সূত্র: সময়

  • সর্বশেষ