শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বাজারে আজকের ৭ ডিসেম্বর ২০২৫ স্বর্ণের দাম

দেশের বাজারে সর্বশেষ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দাম কমেছিল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। এ হিসাবে রোববার (৭ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

যেখানে গত মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা দরে বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

  • সর্বশেষ