শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০৩ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার কারখানায় গ্যাসের দাম দ্বিগুণ, প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ

সার কারখানাগুলোতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সার কারখানায় গ্যাসের সমন্বিত মূল্য হবে প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা। এতদিন এই দাম ছিল ১৬ টাকা। ফলে দাম বেড়েছে ৮২.৮১ শতাংশ।

বিইআরসি জানায়, বিইআরসি আইন ২০০৩–এর ২২ (খ) ও ৩৪ ধারার আওতায় গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর করা আপিল পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস, বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী বিতরণ সংস্থার সব সার কারখানা গ্রাহক পর্যায়ে নতুন এই দর কার্যকর হবে।

এর আগে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ কোম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাব নিয়ে পরবর্তীতে বিইআরসি গণশুনানিরও আয়োজন করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেছিলেন, জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে। সূত্র: টিবিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়