শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক 

দেশের পুরো ব্যাংক খাতে তিন মাসে মূলধন পর্যাপ্ততা কমেছে প্রায় আড়াই শতাংশ। চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে সাড়ে চার শতাংশ। যদিও ন্যূনতম থাকার কথা দশ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাটিবিলিটি রিপোর্টের জুন প্রান্তিকের হিসেবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেশের ব্যাংক খাত মাঝারি আকারে ঝুঁকিতে রয়েছে বলেও উঠে আসে প্রতিবেদনে।

দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার চিত্র তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল স্ট্যাবেলিটি রিপোর্ট। তিন মাস অন্তর অন্তর এই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সবশেষ চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জানুয়ারি মার্চ প্রান্তিকে দেশের পুরো ব্যাংক খাতে মূলধন পর্যন্ত যা ছিল ৬.৭৪ শতাংশ। জুন প্রান্তিকে তা প্রায় আড়াই শতাংশ কমে দাঁড়িয়েছে তাই সাড়ে চার শতাংশে। যদিও ব্যাংকগুলোকে ঝুঁকি ধারিত সম্পদের ন্যূনতম দশ শতাংশ মূলধন রাখতে হয়। 

Advertisement

এই মূল্যায়ন প্রতিবেদনে আরও দেখা যায়, দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারে ঝুঁকিতে রয়েছে। এছাড়া দেশের প্রতিটি ব্যাংকের বড় দুই ঋণ গ্রহীতা খেলাপিতে পরিণত হলে.. হুমকিতে পড়বে সংশ্লিষ্ট ব্যাংক।

তবে এই আলোচিত তিন মাসে দেশের ব্যাংক খাতের সম্পদ বেড়েছে ৩ শতাংশের ওপরে। আর তাহলে পর্যাপ্তাও রয়েছে ব্যাচেল স্ট্যান্ডার্ড অনুযায়ী।  উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ