শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের স্বত্বাধিকারী এনামুল হক খান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনজন ভাইস প্রেসিডেন্ট, একজন কোষাধ্যক্ষ এবং ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছে। তাদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক পদটি রাখা হয়নি। বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হলো। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈধ প্রার্থীদের মধ্য থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠনের বিধিমালা-২০২৫ এর ২৪(১) ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ৩৫ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রা.)-এর রণজিত ঘোষ। আর ভাইস প্রেসিডেন্ট পদে আপন ডায়মন্ড হাউসের আজাদ আহমেদ, জড়োয়া হাউস (প্রা.) লিমিটেডের অভি রায় এবং জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ইকবাল হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিউ ফেন্সী জুয়েলার্সের অমিত ঘোষ।

পরিচালক নির্বাচিত হয়েছেন মো. মিলন মিয়া, পবন কুমার আগারওয়াল, তানভীর রহমান, মো. লিটন হাওলাদার, বাবলু দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মন্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তাফা কামাল, ধনঞ্জয় সাহা (বিপুল), শ্রীবাস রায়, মো. আলী হোসেন, মো. রুবেল, মো. নয়ন চৌধুরী, মো. ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, মো. রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মোহাম্মদ মোরশেদ আলম, শাওন আহম্মেদ চৌধুরী, মো. নাজমুল হুদা লতিফ ও পলাশ কুমার সাহা।

Advertisement

সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল বলেন, সকলের সহযোগিতায় আমরা ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন স¤পন্ন করতে পেরেছি। আশা করছি নবনির্বাচিত কমিটি দেশের জুয়েলারি শিল্পে যেসব সমস্যা আছে তা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, আমার বিশ্বাস যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের এ কমিটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পরিচিতি এবং বাংলাদেশের পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হবে। 
বাজুসের নতুন নির্বাচিত সভাপতি এনামুল হক খান বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর তার দক্ষতা ও নিষ্ঠা দিয়ে দেশ-বিদেশে বাজুসের পরিচিতি ঘটিয়েছেন। বাজুসের উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন। তার চেষ্টায় বাজুস এখন প্রায় ৪০ হাজার সদস্যের পরিবার। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। 

তিনি বলেন, আমাদের সোনা আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে। সোনা আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়ার মাধ্যমে সোনা আমদানি করতে গেলে যে দাম দাঁড়ায়, সে দাম দিয়ে কেউ সোনা কিনতে আগ্রহী হন না। যত দিন সোনা আমদানি সহজ না হয়, তত দিন পর্যন্ত ব্যাগেজ রুলের মাধ্যমে সোনা যে সহজে আসত, সেটা চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব।

বাজুসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন, জুয়েলারিশিল্পের উন্নয়নের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ব্যবসায়ীদের জুয়েলারি ফ্যাক্টরি করার কথা বলে আসছেন। এই ধারাবাহিকায় বাংলাদেশে এখন অনেক জুয়েলারি ফ্যাক্টরি গড়ে উঠেছে। বর্তমানে বাজুস সুসংগঠিত ও সর্ববৃহৎ সংগঠনে রূপান্তরিত হয়েছে। 

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও  বক্তব্য দেন- বাজুস নির্বাচন বোর্ডের সদস্য এস. কে. মজিবুর রহমান ইকবাল ও মো. রকিবুল আলম দীপু, ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি এনামুল হক খান দোলন, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ ঘোষ, সহ-সভাপতি আজাদ আহমেদ, অভিরায় ও ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, বাজুসের বর্তমান কমিটির সহসভাপতি এম. এ. হান্নান আজাদ ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ