শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম!

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম কমেছে ২ হাজার ৬১৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৯৬ টাকায়।

বৈশ্বিক বাজারে সোনার দামে অস্থিরতা যেন কাটছে না। বৈশ্বিক অস্থিরতার জেরে দেশের বাজারেও সোনার দাম একদিন কমছে তো পরদিন আবার বাড়ছে। আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম বেড়েছিল। তাতে ভালো মানের সোনার দাম দুই লাখ টাকা ভরি ছাড়ায় আবার। দিন না ঘুরতেই আগামীকাল থেকে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছেন জুয়েলার্স ব্যবসায়ীদের সমিতি।

এ দফায় দেশের বাজারেও সোনার দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। এতে সোনার নতুন দাম ভরিপ্রতি ২ লাখ ৯৬ টাকা হবে। নতুন দর আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার রাতে সোনার দাম বাড়ানোর নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাজুস। এর আগে বৈশ্বিক বাজারে দাম নিম্নমুখী থাকায় দেশে টানা তিন দিন দাম কমেছিল। তবে বৈশ্বিক বাজারে গতকাল আবারও বেড়েছিল সোনার দাম। তাতে দেশের বাজারেও দাম বাড়ানো হয়। সব মিলিয়ে গত এক সপ্তাহে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছিল ২৩ হাজার ৫৭৩ টাকা। তাতে দাম নেমে এসেছিল দুই লাখ টাকার নিচে। তবে গতকাল বুধবার আবারও একলাফে ৮ হাজার ৯০০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। তাতে আজ বৃহস্পতিবার সোনার দাম আবারও দুই লাখ টাকা ছাড়ায়।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৬১৩ টাকা কমে হবে ২ লাখ ৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ৫০৮ টাকা কমে ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ১৪৬ টাকা কমে ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৩১ টাকা কমে দাঁড়াবে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

আজ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকায়।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা।

  • সর্বশেষ