শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:৩০ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ

অবশেষে বেনাপোল কাস্টমস ও সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর ফের স্বাভাবিক হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম। এখন থেকে সকাল ৭টা থেকে রাত ১০টা (প্রয়োজনে ১১টা) পর্যন্ত কাঁচামাল ছাড়া অন্যান্য সব পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারবে। আর কাঁচামালবাহী ট্রাক প্রবেশ করবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রয়োজনে এ সময়সীমা কিছুটা বাড়ানো হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল। তিনি জানান, রবিবার সকালে বেনাপোল কাস্টমস কমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার কাগজপত্রবিহীন ও চোরাই পণ্য ঠেকাতে হঠাৎ করেই সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বেনাপোল কাস্টমস। এতে দুই দেশের বৃহত্তম স্থলবন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়, সীমান্তজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়ে এবং ব্যবসায়ীরা বিপাকে পড়েন।

এ ঘটনায় ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার সকালে এনবিআর চেয়ারম্যানকে ইমেইলে চিঠি পাঠিয়ে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায়। তারা জানায়, ২৪ ঘণ্টা খোলা থাকলেও বেনাপোলে ভারতীয় রপ্তানি ট্রাক গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে প্রতিদিনের গড় ৪০০ ট্রাক থেকে কমে দাঁড়িয়েছে ২৫০টিতে। ফলে প্রায় ১,৫০০ ট্রাক পেট্রাপোলে আটকে রয়েছে।

Advertisement

 ২০১৭ সালের ১ আগস্ট থেকে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট ২৪ ঘণ্টা চালুর ঘোষণা থাকলেও বাস্তবে তা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর ও কাস্টমসের সমন্বয়হীনতায় প্রায়ই প্রশাসনিক জটিলতা তৈরি হয়। সময়সীমা কমে যাওয়ায় প্রতিদিন শত কোটি টাকার পণ্য আটকে থেকে রাজস্ব ক্ষতি হয় সরকারেরও।

ভারতের ক্লিয়ারিং এজেন্ট নেতা কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের এই একতরফা সিদ্ধান্তে দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে। আমরা বন্দর থেকে সব ধরনের সহযোগিতা করছি।

কাস্টমসের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান, 'বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল। কাঁচামালের ক্ষেত্রে সন্ধ্যা ৬টা পর্যন্ত সীমাবদ্ধতা থাকলেও সেটি সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বলে ভুলভাবে প্রচার হয়। এখন সব কিছু স্বাভাবিক। ফলে দুই দেশের ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।' সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ