শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারে দেড় টাকা কাটবে বিকাশ-নগদ-রকেটে

দেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস—বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস ওয়ালেটে এখন থেকে লেনদেন আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ব্যাংক কার্ড ব্যবহার করে এসব ওয়ালেটে টাকা পাঠালে প্রতি হাজার টাকায় ১ টাকা ৫০ পয়সা চার্জ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন সুবিধা চালু হচ্ছে, যা দেশে ইন্টার-অপারেবল বা পারস্পরিক সংযুক্ত সিস্টেম নামে পরিচিত। অর্থাৎ, এখন থেকে যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ, নগদ বা রকেট ওয়ালেটে টাকা পাঠানো যাবে—তবে তার সঙ্গে আসছে এই নতুন খরচের নিয়ম।

আগে এই এনপিএসবি প্ল্যাটফর্ম শুধুমাত্র ব্যাংক টু ব্যাংক লেনদেনেই সীমিত ছিল। এখন এর আওতা বাড়িয়ে যুক্ত করা হয়েছে ব্যাংক টু এমএফএস এবং ব্যাংক টু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) সংযোগ। গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

Advertisement

লেনদেন খরচের নতুন হার
ব্যাংক → এমএফএসে টাকা পাঠাতে: প্রতি হাজারে ১.৫০ টাকা

•এমএফএস → ব্যাংকে টাকা পাঠাতে: প্রতি হাজারে ৮.৫০ টাকা

•ব্যাংক → ব্যাংকে লেনদেন: প্রতি হাজারে ১.৫০ টাকা

•ব্যাংক → পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে: প্রতি হাজারে ২ টাকা

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ আদায় করা যাবে না। অর্থাৎ, টাকা পাঠালে কেবল প্রেরককেই চার্জ দিতে হবে।

তবে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এই সেবা চালাতে হবে। আর এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এই নতুন ব্যবস্থার ফলে ডিজিটাল লেনদেন আরও গতিশীল হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ