শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৩:০২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো ব্যাংকের কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা নিতে হাজারে খরচ দেড় টাকা

এখন থেকে দেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে টাকা পাঠানো যাবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে এ নতুন সুবিধা চালু হচ্ছে, যেখানে প্রতি হাজার টাকা লেনদেন খরচ হবে মাত্র ১ টাকা ৫০ পয়সা।

আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এ ইন্টার-অপারেবল (পারস্পরিক সংযুক্ত) সিস্টেমে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু হবে। এর আগে এনপিএসবি প্ল্যাটফর্ম শুধু ব্যাংক টু ব্যাংক লেনদেনের সুযোগ দিতো। এখন সেই সুবিধার পরিধি বাড়িয়ে ব্যাংক থেকে এমএফএস এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মধ্যে লেনদেনের সুযোগ যুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এনপিএসবি প্ল্যাটফর্মে এ নতুন অর্থ স্থানান্তর সেবা চালু করা হচ্ছে।

সার্কুলার অনুযায়ী, ইন্টার-অপারেবল লেনদেনে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রতিষ্ঠান তাদের গ্রাহক (প্রেরক) থেকে নির্ধারিত চার্জ আদায় করবে।

Advertisement

ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজার ১.৫ টাকা, এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ৮.৫ টাকা, ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে ১.৫ টাকা। আর ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে লেনদেনে ২ টাকা চার্জ প্রযোজ্য হবে।

প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না।

এছাড়া, ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজ নিজ লেনদেন সীমার মধ্যেই এ সেবা পরিচালনা করবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। উৎস: জাগোনিউজ24

 ্

  • সর্বশেষ