শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

কৃষি ও উন্নয়ন খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক গভর্নিং বোর্ড সভা 

নিজস্ব প্রতিবেদক : সার্ক কৃষি কেন্দ্রের ১৭তম গভার্নিং বোর্ড সভা সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু  হয়েছে। দুই দিনব্যাপী এই সভায় সার্কভুক্ত দেশগুলোর উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক, কৃষি গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, যার মূল লক্ষ্য হলো কৃষি গবেষণা ও উন্নয়ন খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়্যারম্যান ড. নাজমুন নাহার করিম, সার্ক সচিবালয় (নেপাল) থেকে আগত পরিচালক (এআরডি এবং এসডিএফ) তানভীর আহমেদ তরফদার, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (সার্ক ও বিমসটেক) আব্দুল মোতালেব সরকার, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের হাইকমিশনার, ভারত ও নেপাল দূতাবাসের প্রতিনিধি, জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং দেশি-বিদেশি কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই চর্চা, খাদ্য নিরাপত্তা এবং আঞ্চলিক জ্ঞান বিনিময়ে সার্ক কৃষি কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মুখে কৃষিখাতকে টেকসই ও উদ্ভাবনী পথে এগিয়ে নিতে সার্ক কৃষি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় মালদ্বীপের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক এবং সার্ক কৃষি কেন্দ্রের ১৬তম গভার্নিং বোর্ডের সভাপতি আলী আমীর ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আঞ্চলিক সংহতি ও সহযোগিতাই দক্ষিণ এশিয়ার কৃষিক্ষেত্রে অগ্রগতির চাবিকাঠি। সার্ক কৃষি কেন্দ্র যেভাবে টেকসই কৃষিচর্চা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কাজ করছে, তা প্রশংসনীয়। এখন প্রয়োজন গবেষণা, তথ্য ভাগাভাগি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।

Advertisement

সাবেক পররাষ্ট্র সচিব (সার্ক ও বিমসটেক) আব্দুল মোতালেব সরকার বলেন, সার্ক কৃষি কেন্দ্র যেভাবে আঞ্চলিক গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা তৈরি করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দক্ষিণ এশিয়ার কৃষির ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সম্মিলিত উদ্যোগের ওপর।

সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি এবং এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, দক্ষিণ এশিয়ার কৃষিই আমাদের অর্থনীতির মেরুদন্ড। কিন্তু শহরায়ন, পুষ্টি ঘাটতি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন আমাদের বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন ও কৃষি জ্ঞান ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গভর্নিং বোর্ডের এই ১৭তম সভা আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার প্রতীক।

কারিগরি অধিবেশনে গভার্নিং বোর্ডের চেয়ারপার্সন পদ মালদ্বীপের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নেপালের হাতে হস্তান্তর করা হয়। নতুন  চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবনাম শিবাকোটি। সভায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সরাসরি উপস্থিত ছিলেন এবং ভারত, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানের সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন। দুই দিনব্যাপী এই সভায় সার্কের সদস্য দেশগুলো কৃষি উন্নয়ন বিষয়ক অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষির কৌশল গ্রহণ করবে।

  • সর্বশেষ