শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশ-চায়না চেম্বারের সভাপতি খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহা. খোরশেদ আলম। তিনি লিটল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টিমেট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক। সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এক্সটল (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিলুর রহমান।

বিসিসিসিআইয়ের তিন জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চায়না গোল্ডভিউ রিসোর্স কোম্পানির এমডি হান জিংচাও, ইনভেস্টরস সার্ভিস কোম্পানির চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান এবং শ্লিড প্রো ইন্টিগ্রেটেড সিকিউরিটির এমডি জি এম কামরুল ইসলাম।

চার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউনিভেঞ্চারস লিমিটেডের এমডি মোহা. হাফিজুর রহমান খান, হুইসিদা ইন্টারন্যাশনাল বিডির এমডি চাও চোংচোং, এআরকে কনসালট্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমডি খন্দকার আতিকুর রহমান এবং এমথ্রি গ্রুপের স্বত্বাধিকারী মাসুদ আলী খান। নাজিবা বিজনেস সলিউশনসের চেয়ারপারসন নাসিমা জাহান বিজলী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

২৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এর আগে ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মোহা. খোরশেদ আলমের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

Advertisement

বিসিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংগঠনের প্রশাসক নারগিস মুরশিদা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত মার্চে বাণিজ্য মন্ত্রণালয় তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছিল।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন-ফারহান আহমেদ খান (স্পোর্টস ওয়ার্ল্ড), তালুকদার মো. জাকারিয়া হোসেন (ইউনিয়ন ইনস্যুরেন্স), মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ব্লুবেরি করপোরেশন), জিন্নাতুল ইসলাম (হেবেই উইলসন টেক্সটাইল), মোহাম্মদ আমানুর রহমান (ডাইসিন-কেম ইন্ডাস্ট্রিজ), মোহাম্মদ আবদুল্লাহ জাবের (জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস), সেলিমুজ্জামান মোল্লা (এস এস ট্রেড ইন্টারন্যাশনাল), সান পিন (এস এল ইনোভেটিভ ইন্ডাস্ট্রিজ), এ টি এম আলতাফ হোসেন (সেফসি বাংলাদেশ), মো. কামরুজ্জামান (ট্রানস টিম), মো. রাকিবুল হক (হুলং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি), মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকস), আসিফ হক (সিনোক সেলিং টেকনোলজি) এবং এস এম মুস্তফা জালাল (ট্রায়াম্ফ অ্যাগ্রো)।

নতুন নেতৃত্বে বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠবে বলে  আশা করছে বিসিসিসিআই।

  • সর্বশেষ