শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য পুরোপুরি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম (ডিসিটিএস) কর্মসূচির আওতায় এই সুবিধা অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়েও যাতে বাংলাদেশ তার রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখতে পারে, সেই লক্ষ্যে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করা। বাংলাদেশের অবকাঠামো, সবুজ জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে যুক্তরাজ্য নতুন অংশীদারি গড়ে তুলতে আগ্রহী।’

Advertisement

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকে বলেন, ‌‘২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে, যা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে যুক্তরাজ্যের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাণিজ্য উপদেষ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর অগ্রগতি নিয়েও ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্যে কাজ করছে।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

 

  • সর্বশেষ