শিরোনাম
◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন পে স্কেলে আর্থিক সুবিধা বাড়ছে যাদের, জানালেন অর্থ উপদেষ্টা

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল। বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে সরকার।

মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। 

এদিকে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে।তবে এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

তবে অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়, মূল্যস্ফীতি আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরও সময় লাগবে।’

এ সময় যুক্তরাষ্ট্র ও ভারত থেকে থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, ‘চালের ব্যাপারে আমরা সব সময় সজাগ। আমরা নন-বাসমতি চাল আনব। আর গম আনব ৫০ হাজার মেট্রিক টন। গম আসবে যুক্তরাষ্ট্র থেকে।আর চাল ভারত থেকে।’

চাল আমদানির কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই খাদ্যশস্যের রিজার্ভ বা মজুদ নিশ্চিত করছি। এর কারণ হলো, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আসন্ন বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়, তাহলেও যেন দেশে চাল, গম, লবণ এবং পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট তৈরি না হয়।’

তিনি আরও বলেন, দেশে এই মুহূর্তে চালের কোনো সংকট নেই, তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকাটা সুবিধাজনক। 

এছাড়া খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ট্রাকে করে পণ্য বিক্রিও পুনরায় শুরু করা হয়েছে বলে জানান তিনি। যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়