শিরোনাম
◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া থেকে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে এসেছে এমভি পার্থ-১ নামে একটি জাহাজ

রাশিয়া থেকে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে এসেছে এমভি পার্থ-১ নামে একটি জাহাজ। ছবি: খাদ্য মন্ত্রণালয়

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ (MV PERTH) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে। 

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মোট ৫২ হাজার ৫শ মেট্রিক টনের মধ্যে ৩১ হাজার ৫ শ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়