শিরোনাম
◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

এবার বাংলাদেশের বন্দরে নজর যুক্তরাষ্ট্রের: ইকোনমিক টাইমসের প্রতিবেদন (ভিডিও)

বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। 

শনিবার দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

‘ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্স’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে।

ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয়- কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই।

এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা, যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে। এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে। অনুবাদ: মানবকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়