শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। প্রতি কেজি মুরগির দাম ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মুরগির অতিরিক্ত চাহিদা বাড়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দর বৃদ্ধির চিত্র।

কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি প্রতি কেজি ৩০০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে । গত সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি ছিল ১৯০ টাকা। সে হিসেবে আজকের বাজারে প্রতি কেজিতে ১০-২০ টাকা দর বৃদ্ধি পেয়েছে। তখন সোনালি মুরগি প্রতি কেজির দর ছিল ২৮০-২৯০ টাকা। এর দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০ টাকা পর্যন্ত।

মুরগি দোকানিরা জানান, প্রতি বছরই রোজার শেষে মুরগির দাম বৃদ্ধি পায়। ঈদের আগ মুহূর্তে মুরগির দাম কিছুটা বাড়ে। এ দাম বৃদ্ধির জন্য পাইকারি বাজারে কম মুরগি ছাড়ছেন খামারিরা। আর চাহিদার তুলনায় জোগান কম থাকায় মুরগির দাম বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও চালের দর আগের মতোই চড়া দেখা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্র হচ্ছে। তবে ডিমের দাম ক্রমেই কমছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। গত এক মাস ধরে এ দরের আশপাশে রয়েছে ডিমের দাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়