শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরের রোজার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের লম্বা ছুটি কাটিয়েছ্নে। এবার চলতি (মে) মাসেও ছটি নিয়ে দুইবার সুখবর পেতে যাচ্ছেন তারা। 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী পহেলা মে, অর্থাৎ ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি রয়েছে। এরসঙ্গে যোগ হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার (২ ও ৩ মে)। এতে একইসঙ্গে টাকা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী-কর্মচারীরা।

এ ছাড়া একইমাসে আরও একবার ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে, শুক্র ও শনিবার (৯ ও ১০ মে) সাপ্তাহিক ছুটি রয়েছে। অর্থাৎ একই মাসে দুবার তিনদিন করে ছুটি পাচ্ছেন তারা।

এদিকে, যেসব অফিসের ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে, অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

উল্লেখ্য, গেল রোজার ঈদ উপলক্ষে অন্তর্বর্তী সরকার আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়