শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১১:০৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক

মনজুর এ আজিজ: [২] কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশব্যাপী সংঘাত-সংঘর্ষের ঘটনায় টানা পাঁচ দিন স্থবিরতা ছিলো দেশজুড়ে। এ সময়ে কারফিউ থাকায় দেশের সকল অফিস, স্থল বন্দর, নৌ-বন্দর বন্ধ থাকে। সারাদেশে বন্ধ ছিল ইন্টারনেট। এমন পরিস্থিতি কাটিয়ে বুধবার সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। ফলে সকাল থেকেই ব্যাংকগুলোর শাখায় শাখায় টাকা উত্তোলন করতে গ্রাহকদের হিড়িক পড়ে যায়। 

[৩] বুধবার (২৪ জুলাই) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা, গুলশান, বনানী এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল ফিন্যান্স কোম্পানি ও এটিএম বুথ থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারেনি। এতে নগদ টাকায় গ্রাহকের টান পড়ে যায়। ফলে বুধবার অফিস খোলার সরকারি ঘোষণায় অধিকাংশ গ্রাহকই ব্যাংকে টাকা উত্তোলন করতে ভিড় জমান। এতে ব্যাংক কর্মকর্তাদের রীতিমতো হিমসিম খেতে দেখা গেছে।

[৪] সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের অপেক্ষায় থাকা এক গ্রাহক বলেন, গত কয়েক দিনে নগদ টাকার জন্য বেশ অস্বস্তিতে ছিলাম। এটিএম বুথে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও নেটওয়ার্ক না থাকায় টাকা তুলতে পারিনি। কয়েকটি বুথ ঘুরে দেখেছি সেখানে টাকা না থাকায় আমার মতো অনেকেই বেশ সমস্যায় পড়েছেন। বুধবার ব্যাংক খোলার কথা শুনে সকালেই চলে এসেছি।

[৫] ব্যাংকে বেশ কয়েকজন গ্রাহক জানান, নগদ টাকা না থাকায় নানা সংকটে পড়তে হয়েছে। এ সময়ে ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য কোনো কিছু কিনতে পারেননি। এখন স্বস্তি পাচ্ছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়