শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রি ও গ্রামীনফোনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত 

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও গ্রামীনফোন লিমিটেড এর মধ্যে সিম ও সংযোগ প্রদানে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ব্রি'র মহাপরিচালকের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

[৩] ব্রি'র মহাপরিচালক ড. মো.মো:শাহজাহান কবীরের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রি'র পক্ষে পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা)  ড. মো. আব্দুল লতিফ এবং গ্রামীনফোনের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নূরুল ফেরদৌস মুসানা স্বাক্ষর করেন। 

[৪] এ সময় ব্রি'র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান,  গ্রামীনফোনের পরিচালক  এম. শাওন আজাদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

[৫] বর্তমানে কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থা কর্তৃক কৃষকদের বিভিন্ন রকমের প্রণোদনা, প্রশিক্ষণ সম্মানী, সামাজিক নিরাপত্তা ভাতাসহ নানাবিধ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সকল আর্থিক লেনদেন দাপ্তরিক মোবাইল নম্বরের মাধ্যমে সুনির্দিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার প্রদানের নির্দেশনা রয়েছে। 

[৬] বর্তমান সরকারের কার্যক্রমে সুশাসন ও স্বচ্ছতা যে নিশ্চিতকরণে উক্ত ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করবে। এমতাবস্থায়, ব্রি কর্তৃপক্ষ ১ম পর্যায়ে ৩৫০টি কর্পোরেট সিম ও সংযোগ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। 

[৭] সিম ও সংযোগ ব্রি’র বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীরা ব্যবহারের ফলে সার্বিক যোগাযোগ আরো মসৃণ হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম গতিশীল হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়