শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১১:২৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২৪, ১১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের সংকটে মিশ্র প্রতিক্রিয়া

গোবিন্দ শীল: [২] বাংলাদেশ ব্যাংকে ডলারের মওজুদ দ্রুত কমে যাবার প্রেক্ষিতে ব্যবসায়ী মহল মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

[৩] কেউ কেউ বলেছেন, ইতোমধ্যে তাঁরা যথেষ্ট উদ্বিগ্ন হয়েছেন, তবে অন্যেরা বলছেন এখনই উদ্বিগ্ন হবার কিছু নেই।

[৪]  গত সপ্তাহে অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকে বিদেশী মুদ্রার মওজুদ ১৮ বিলিয়ন ডলারের বেশি হলেও বিদেশী দায় পরিশোধের পর তা ১৩ বিলিয়ন ডলারে নেমে আসবে। (ডেইলি স্টার)

[৫] মাসে ৫ বিলিয়ন আমদানি বিল হিসেব করলে এই রিজার্ভ দিয়ে আড়াই মাসের আমদানি অর্থায়ন করা সম্ভব হবে। 

[৬.১] নিট পোষাক প্রস্তুতকারকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের নতুন সময়কে বলেন, আমার ৩৭ বছরের ব্যবসায়ী জীবনে আমি এমন পরিস্থিতি দেখিনি।

[৬.২] তিনি বলেন, ব্যাংকগুলো এলসি খুলতে গড়িমসি করছে আর কাস্টম্স নানা ঝামেলা পাকাচ্ছে। 

[৬.৩] ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউ বাজারে রপ্তানি তুলনামূলক কমে গেছে বলে তিনি জানান। 

[৭.১] তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, জিনিষপত্রের দাম কিছুটা বাড়লেও দেশে ‘বেসামাল’ পরিস্থিতি হবে না।

[৭.২] তিনি ভারত ও চীনের সাথে স্থানীয় মুদ্রায় (কারেন্সি সোয়াপ) বাণিজ্য করবার সরকারি উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

[৭.৩] তিনি আমাদের নতুন সময়কে বলেন, স্থানীয় মুদ্রায় বাণিজ্য করলে সংকট অনেকটাই কমে যাবে, কারণ এই ২ দেশ থেকেই সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি হয়ে থাকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব  

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়